ফেসবুক থেকে আয় করার জন্য সেরা উপায়গুলো

ফেসবুক থেকে আয় করার জন্য সেরা উপায়গুলোর মধ্যে একটা নিঃসন্দেহে ফেসবুক গ্রুপ থেকে আয় করা । তবে যারা আপনার পণ্য বা পরিষেবায় আগ্রহী হতে পারেন, এমন মানুষদের সদস্য করে গ্রুপ তৈরি করতে হবে  ফেসবুকে। 


এরপর নিচের এই কয়েকটি উপায়ে আপনি ফেসবুক গ্রুপ থেকে আয় করতে পারেন :


১) নিজের প্রোডাক্ট ও সার্ভিস বিক্রি করে আয় করবেন ।


২) নিজের ইভেন্ট বা ওয়ার্কশপের টিকিট বিক্রি করে আয় করা যায় ।


৩) আপনার গ্রুপটি সাবস্ক্রিপশন-বেসড করতে পারেন সেখানে শুধুমাত্র এক্সক্লুসিভ কনটেন্ট এবং নেটওয়ার্কিং এর সুযোগ রাখা হবে  । তবে এর জন্য আপনার গ্রুপটি খুব মূল্যবান হতে হবে কারণ অধিকাংশ গ্রুপই ফ্রি । তাই আপনার টার্গেট গ্রাহকরা টাকা খরচের আগে দেখতেই চাইবে যে আপনার গ্রুপ থেকে কি পেতে পারে । 


৪) আপনি অন্যের প্রোডাক্ট প্রমোট করে Affiliate কমিশন থেকেও আয় করতে পারবেন ।


৫) আপনি যদি আপনার ফেসবুক গ্রুপটিকে আপনার পরিষেবার অংশ হিসেবেও ব্যবহার করতে পারেন I উদাহরণস্বরুপ, কেউ যদি আপনার কোনো কোর্স কেনেন, তাহলে সে আপনার ফেসবুক গ্রুপের এক্সেস পাবেন যেটা শুধুমাত্র কোর্স ক্রেতাদের জন্য I সেখানে আপনার গ্রাহকেরা নেটওয়ার্কিং করতে পারবেন, আরো টিপস পাবেন, ডিসকাউন্টে প্রোডাক্ট বা টুলস পাবেন ইত্যাদি ।