গাজীপুর জেলার  তাঁতশিল্প 


আরিফা মডেলের জন্যই ওঠে আসছে বিভিন্ন জেলার তথ্য গুলো। 


নিজের জেলার তাঁতশিল্প নিয়ে জানার জন্য গুগুল করছিলাম। সত্যিই জানার কোন শেষ নেই। আমি সার্চ করার আগে পর্যন্ত ভাবছিলাম যে আমাদের গাজীপুরে হয়ত কোন তাঁত এলাকা নেই। কিন্তু আমার ধারনা ভুল। 


গাজীপুরের কালিগঞ্জ উপজেলার চৌড়া, বাহাদুরসাদী, খঞ্জনা, বড়নগর, ও উত্তরগাঁওসহ আশপাশের কয়েকটি গ্রামে এখনো আছে আমাদের ঐহিত্য তাতশিল্প। তাঁতিরা এখনো কোন রকমে টিকিয়ে রেখেছেন তাদের বাপ দাদার এই পেশাকে। 


বর্তমানে বিভিন্ন সমস্যা জর্জরিত হয়ে প্রায় বন্ধ হয়ে যাওয়ায় উপক্রম হয়েছে কুটির শিল্প হিসেবে খ্যাত এই ঐতিহ্যবাহী তাঁত শিল্পটি। ধীরে  ধীরে  বেকার হয়ে পড়ছে ওই পেশার সাথে সংযুক্ত শ্রমিক ও মালিকরা। 


অনেকে ভাঙ্গারী হিসেবে বিক্রি করে দিচ্ছে তাঁত কারখানার মেশিনসহ বিভিন্ন আসবাবপত্র। অভাবের তাড়নায় তাঁত শ্রমিকরা ঝুকছে এ পেশা ছেড়ে অন্য পেশার দিকে। তাই আজ বিলুপ্তির পথে শত শত বছরের পুরনো কালিগঞ্জের ঐতিহ্যবাহী এই তাঁত শিল্প।    


তাঁতী এবং বিভিন্ন তাঁতের মালিকরা বলেন পাওয়ারলুম মেশিনের সাথে প্রতিযোগীতায় না টিকতে পেরে আমাদের হ্যান্ডলুম তাঁতশিল্প প্রায় মৃত। 


তার ওপর সকল দরনের কাঁচামালের মূল্য বৃদ্ধি। সব কিছু মিলিয়ে প্রায় বিলুপ্তির পথে এ এলাকার তাঁতশিল্প। 


আমরা ই কমার্স এর বদৌলতে আমাদের জেলার হ্যান্ডলুম তাঁতশিল্প বাঁচানোর জন্য কাজ করতে পারি। তাদের বাজার তৈরির মাধ্যমে আবার তাদেরকে কাজের উৎসাহ সৃষ্টি করা যেতে পারে।

সানজিদা