বিষয়: ইংরেজি পত্রিকা কেন পড়া উচিত?
আসসালামুয়ালাইকুম। আজকের প্রেজেন্টেশন পর্বে সবাইকে স্বাগতম।
সেই ছোটবেলা থেকেই আমরা জানি যে পড়ালেখার বিকল্প কিছু নেই।আর শেখার, জানার ও নিজেকে যুগের সাথে তাল মিলিয়ে চলাসহ নানাবিধ কার্যক্রম ও সবক্ষেত্রে পড়ার গুরুত্ব অপরিসীম।
আর বর্তমানে ইংরেজি শেখা জরুরি হওয়ার প্রধান কয়েকটি কারণের একটি হলো এটা একটি আন্তর্জাতিক ভাষা। উচ্চ শিক্ষা,তথ্য প্রযুক্তি থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইংরেজি জানা জরুরি হয়ে পড়েছে।আর আমাদের ন্যায় নন ইংরেজ দের জন্য সহজে ইংরেজি শেখার ও নিত্যনতুন সব ঘটনা এবং বর্তমান সব খবরাখবর জানতে এবং নিজেকে আপডেট রাখতে ইংরেজি পত্রিকা পড়া খুবই গুরুত্বপূর্ণ।
ইংরেজি পত্রিকা পড়ার মাধ্যমে রিডিং স্পিড যেমন বাড়বে তেমনি সহজেই নতুন নতুন শব্দভাণ্ডার সম্পর্কে জানা যাবে এবং ইংরেজি শেখায় দক্ষতা বৃদ্ধি পাবে। অর্থাৎ ধীরে ধীরে ইংরেজি সহজে পড়তে পারা, বুঝতে পারা, জ্ঞান অর্জন করা, নিজেকে আপডেট রাখা, রিডিং স্পিড বৃদ্ধি পাওয়া, ইংরেজি শেখার পথ সুগম করা ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপকারী দক্ষতা বৃদ্ধিতে ইংরেজি পত্রিকা পড়ার গুরুত্ব অকল্পনীয়। তাছাড়া যেকোনো পত্রিকা পড়ার অভ্যাস রপ্ত করার মাধ্যমে নিজেকে নানাবিধ জ্ঞানের সাথে যুক্ত করে জ্ঞান অর্জনের পরিধি বৃদ্ধি পায় অর্থাৎ রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান, শিক্ষা, চিকিৎসা,তথ্য প্রযুক্তি ও নিত্যনতুন ঘটে যাওয়া ঘটনাসহ প্রায়ই সবরকমের বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা যায়।
এই যে ইংরেজি পত্রিকা পড়ার ফলস্বরূপ ইংরেজিতে যে দক্ষতা বৃদ্ধি পাবে তাতে উচ্চশিক্ষা লাভ, গবেষণা ও জীবনের প্রতিটি ক্ষেত্রে এটি সহায়ক ভূমিকা পালন করবে।
সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের প্রেজেন্টেশন। সবাই সুস্থ থাকবেন ও নিরাপদে থাকবেন।
রিজা সুলতানা
ডিএসবি
0 মন্তব্যসমূহ